আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২০, ১:১৫ পূর্বাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও ৫দিনব্যাপী কর্মসূচী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে (১৩ আগস্ট/২০২০) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু’র আদর্শ পদ্মা-মেঘনা-যমুনার মতো বহমান, যার জন্ম না হলে এ দেশের জন্ম হতো তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শিশু-কিশোরদের চিত্রাংকন, রচনা-বক্তৃতাসহ ৫দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনও করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু’র আদর্শ নবপ্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আগস্ট মানে শোক, এ শোক শক্তিতে পরিণত করে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির। এছাড়াও বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা আলী মনসুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১