আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২০, ১:০৪ পূর্বাহ্ণ




কল্প-কণা : সাইফ মামুন

অন্ধকারে বসে আছি শূন্য রেখা
খুঁজি তারে দারুণ মনে একা একা
পুলকিত হাসিতে কবে দেবে দেখা
মিশ্ররঙে সুমিত্র পটে সেই ছবি আঁকা।
জোনাক আলোর প্রহর রাঙা পথে
দুরন্ত মনে বাজালে বীণা হৃদয় হতে
আমি চিনি তোমারে ছিন্ন ভাবনাতে
স্বর্গ ত্যাগের আগে, বিদায় মুহুর্তে ।

জানা-অজানার চেনা মিলন স্থলে
পুরাতন শ্যাওলা বিভাজন দেয়ালে
সূর্যোদয়ের লাল চুম্বন দেবে তুলে
প্রভাতিকার অট্টহাসির মৃর্ণগালে ।
তোমার কথা অমৃত কাব্য নেশে
কথার কাব্য ভাসে বাতাসে
এসো এই বাহু বলয়
নিঃশেষে
এসো উড়ে যাই অনন্ত বিকাশে ।

মেঘ আমার আবেগে শোভিত শ্রাবণ ভাবনা
পরশের আবেশে মুগ্ধ রসে কল্প কণা, মেলেছে ডানা
মধ্যরাতের গল্পটা কোথায় পাবে বৃষ্টি বিলাসি ঠিকানা
এসো কল্পকণা, আমার দেহ হবে তোমার শ্রাবণ দিনের আলপনা।

কচিপাতার অনেক কথা লতার সাথে
হাত পেতেছি অনাদরের আদর পেতে
অন্তরে অচীন দিনের পুরনো গান
বাহিরে নম্র তালে সুরের তূফান
সান্ত্বনার অভয় বীণায় বাজে প্রাণ।

তিমির রাতে আছি আঁধারের গুহায়
ইচ্ছের আলো অন্ধকার ছোঁয়ে যায়
রাতের প্রাতে তারার অসীম সীমায়
অচল সময় সচল হয় ঘড়ির কাঁটায়
কষ্ট সজ্জিত আবেগী কথায়।

অল্প কথায় জাগলো যখন স্বপ্নপাতা
মুখে রক্তিম হাসির সুরভি নম নম্রতা
বলা না বলার প্রতিক্রিয়া অযথা
আত্মার বন্ধনে
অলংকৃত প্রেমের সদ্য ব্যথা ।

সসীমে অসীমে যে মহিমা অনুরাগে
শব্দ-সমষ্টিতে ভাবের রঙধনু জাগে
সেই রঙে তোমায় সাজাই দিন শেষে
যদি আসো কল্পকণা, জলকণার পাশে।
তাং ৭\৮\২০২০




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১