গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই/২০২০) ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি-করোনা বিস্তার রোধ করি’ শ্লোগানে শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও অর্ধশত স্থানে ক্যাম্পেইন কর্মসূচী পালন করেন স্বজনরা। ময়মনসিংহের জেলা প্রশাসনের আহ্বানে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, কভিড-১৯ থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান, স্বজন আলমাস উদ্দিন, বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, এ কর্মসূচী মাসব্যাপী হবে।