প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন এক মোবাইল হুজুরকে খোঁজছে। দু’দিনের সিসি ফুটেজে দেখা যায় এই মুনশী ব্যক্তির মোবাইল ফোন সব সময় তার কানে লাগাবো। সিসি ফুটেজ দেখার পর সবাই তাকে মোবাইল হুজুর নামে আখ্যায়িত করেন।
তার সন্ধান চেয়েছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রশাসনের জরুরী প্রয়োজনে তার পরিচয় জানা দরকার। কেউ তার সন্ধান পেলে বা পরিচয় জানা থাকলে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার বা তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন।