আজ সোমবার ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ




কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে গৌরীপুরে : হুমায়ূন ও সাহিত্য সংলাপ

প্রধান প্রতিবেদক :
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১৯ জুলাই/২০২০) ‘হুমায়ূন স্মরণ ও সাহিত্য সংলাপ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন মাহমুদ, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহাম্মেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বাহাদুরের ওয়েভ ইনচার্জ তাসাদদুল করিম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, অনামিকা সরকার প্রমুখ। আলোচনায় সভায় হুমায়ূন আহমেদের আলোচিত বই ‘গৌরীপুর জংশন’ মূল বিষয়বস্তুতে উঠে আসে। এছাড়াও তার অসংখ্য বই, নাটকের মানুষের জীবনচিত্র ফুটে উঠায় বিষয়টিও তুলে ধরেন আলোচকবৃন্দ।

অপরদিকে গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষা ও হুমায়ূন আহমেদের নামে একটি ট্রেনের নামকরণের দাবিতে মানববন্ধন করে ‘কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ। মানববন্ধনে বক্তব্য রাখেন এসিক এসোসিয়েশনের সভাপতি রায়হান উদ্দিন সরকার, রিপোটার্স ক্লাবের সাধারণ সসম্পাদক জহিরুল হুদা লিটন, ব্যবসায়ী পিয়াস পাল, আব্দুল গনি, জয়কুল, আব্দুল হাই, সুমন মিয়া

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১