প্রধান প্রতিবেদক :
জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪জুলাই/২০২০) ময়মনসিংহের গৌরীপুর জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ-দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসিম। স্মরণ সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পাটির সভাপতি রতন সাহান, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম, আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক পাটির সভাপতি তোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল রানা প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন