প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১১জুলাই/২০২০) কভিড-১৯ এর নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক বুথ সেন্টার প্রদান করেছে স্বপ্নের রাজগৌরীপুর নামক একটি সামাজিক সংগঠন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম এ উপকরণ গ্রহণ করেন।
সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুল হান্নান জনি এর নেতৃত্বে পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ যোবায়ের সোহান, সংগঠনের স্বেচ্ছাসেবক মাসুদ হাসান, এইচটি তোফাজ্জল হোসেন, সাকিবুর রহমান নিলয়, মিজানুর রহমান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। মোঃ যোবায়ের সোহান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের নিরাপদ কোন বুথ সেন্টার ছিলো না। রোগী ও সংগ্রহকারী উভয়ের ছিলেন ঝুঁকিতে।
টি.কে ওয়েভ-ইন