আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ




ফেলে আসা দিনগুলি – রুমা আক্তার

 

ফেলে আসা দিনগুলি
রুমা আক্তার

বাড়ির পাশে বয়ে চলা
ছোট্ট একটি নদী ,
ছুটে যেতাম নদীর পাড়ে
সময় পেতাম যদি ।

দু’পাড় জুড়ে গাছের ছায়া
দুর্বা ঘাসের পাটি,
মন হারাতাম পুতুল খেলায়
সময় যেতো কাটি।

মাঝে মাঝে সবাই মিলে
খেলতাম চড়ুইভাতি,
হাসি গানে ছিল সবার
কতো মাতামাতি ।

অল্প কিছু ভাতের সাথে
লম্বা আলুর ঝোল ,
খেলার ছলে মারামারির
কতো হুলস্থূল।

একটু একটু খুনসুটি আর
একটু ঝগড়াঝাঁটি ,
রাতের শেষে ওরাই ছিল
আমার খেলার সাথী ।

সবার মধ্যে আমি ছিলাম
একটু অভিমানী,
অল্প কথায় রেগে উঠা
সবাই নিতো মানি।

রাগ করলে সবাই মিলে
ভাঙ্গাতো মোর রাগ ,
আমায় খুশি রাখতে তারা
করতো সমান ভাগ..।

কিচিরমিচির পাখির ডাকে
সন্ধ্যা নেমে এলে ,
দৌড়ে যেতাম বাড়ির পথে
সকল খেলা ফেলে।..💝💝💝💝




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১