আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২০, ১:১১ পূর্বাহ্ণ




অস্ত্র, নারী নির্যাতন, মাদকসহ ২৫মামলার আসামী ॥ গৌরীপুরে স্ত্রী’র মামলায় সাবেক চেয়ারম্যান দুলাল গ্রেফতার!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দুলাল আহাম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্ত্রী’র মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে শনিবার (৪ জুলাই/২০২০) এ মামলা হয়। গৌরীপুর থানায় মামলা করেন তার স্ত্রী মোছাঃ পুষ্প আক্তার।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদকে গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দুলাল আহাম্মেদ সহনাটী ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
মোছাঃ পুষ্প আক্তার জানান, তার স্বামী সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ (দুলাল ডাকাত) ৬বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করায় সাত লক্ষ টাকা যৌতুক এনে দেন। এরপরেও জুন মাসে ধোপাজাঙ্গালিয়া গ্রামে মোছাঃ ডলি আক্তার (২৪) নামে আরেক মেয়েকে বিয়ে করে। গত ২৮জুন আরো দেড় লাখ টাকা দাবী করে। টাকা দিতে না পারায় মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় দুলাল আহাম্মেদকে সহযোগিতা করেন তার নতুন বউ মোছাঃ ডলি আক্তার (২৪), মৃত বাবর আলীর পুত্র মোঃ আজিজুর রহমান (৫০), মৃত আব্বাস আলীর পুত্র মোঃ শহিদ মিয়া (৫৫), তাদেরকেও আসামী মামলা দায়ের করেন ভিকটিম। এ দিকে দুলাল আহাম্মেদের পরিবার সূত্র জানায়, পুষ্প আক্তার নিজেই বিষ খেয়ে আত্মাহত্মার চেষ্টা চালায়। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, তদন্তে প্রকৃত সত্য বেড়িয়ে আসবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ দুলাল আহাম্মেদকে তার বাড়ি থেকে শুক্রবার রাতে গ্রেফতার করে।
তিনি আরো জানান, পুলিশের অপরাধবার্তা তথ্য অনুযায়ী ১৯৮৬সাল থেকে এ পর্যন্ত ২৬টি মামলার আসামী মোঃ দুলাল আহাম্মেদ। অস্ত্র, বিস্ফোরক, মাদক, ডাকাতি, নারী নির্যাতনের ঘটনায় গৌরীপুর, ময়মনসিংহ সদর ও জামালপুর থানায় এসব মামলা রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১