আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ




করোনায় মৃত্যু শীর্ষে ঢাকা, সবচেয়ে কম ময়মনসিংহে

বাহাদুর ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা ২ হাজার কাছে পৌঁছে গেছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী, দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৯৯৭ জন।

এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি রোগী মারা গেছে। আর সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন, সিলেটে ৮৪ জন, খুলনায় ৮২ জন, বরিশালে ৬৭ জন, রংপুরে ৫৩ জন এবং ময়মনসিংহে ৪৮ মারা গেছেন।

এছাড়া এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৫৮৭ আর নারী ৪১০ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৭ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে একজন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

প্রায় এক মাস পর মৃতের সংখ্যা ২০ এপ্রিল ১০০ ছাড়িয়েছিল। মৃতের সংখ্যা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। গত ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়িয়েছিল ২২ জুন।

প্রথম মৃত্যুর ৮৪ দিন পর ৪ জুলাই মৃতের সংখ্যা দুই হাজারের কাছে পৌঁছে গেল।

এই হিসেবে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াতে সময় লেগেছিল ২ মাস ৭ দিন। পরের ৫০০ জনের মৃত্যু ঘটে ১৬ দিনের মধ্যে। তার পরের ৫০০ জনের মৃত্যু ঘটে ১২ দিনে। মৃতের তালিকায় আরও ৪৯৭ জন যোগ হতে সময় লাগল ১৩ দিন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১