আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২০, ২:৩৫ পূর্বাহ্ণ




গৌরীপুরে মেছো বাঘের শাবক উদ্ধার

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়।
জানা গেছে বুধবার দুপুরে নতুন বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন টুটুল। এসময় হঠাৎ মেছো বাঘের শাবকটি দৌড়ে এসে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা লাঠি-সোঠা নিয়ে মেছো বাঘের শাবকটিকে মারতে গেলে হোসেন তারেক নামে এক যুবক শাবকটিকে উদ্ধার করে। শাবকটি খাঁচায় বন্দি করে পৌর শহরের উত্তর বাজারের মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম অপুর দোকানের সামনে রাখা হয়। এদিকে মেছো বাঘের শাবক উদ্ধারের খবর পেয়ে শাবকটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে। অনেকেই খাঁচার সামনে মোবাইল নিয়ে মেতে উঠছে ছবি ও সেলফি তুলতে।
শফিকুল ইসলাম অপু বলেন, উদ্ধারকৃত শাবকের গায়ে বাঘের শরীরের ডোরাকাটার মতো দাগ রয়েছে। আমাদের অঞ্চলে এই প্রাণীটি বাঘাইল্যা নামে পরিচিত। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন, শাবক উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বন কর্মকর্তাকে জানানো হয়েছে। বিকালে গৌরীপুর বনবিভাগের কর্মকর্তা আব্দুল মালেক শাবকটি উদ্ধার করে নিয়ে যান।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১