মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (২৯জুন/২০২০) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনসম্মুখে উন্মক্ত যাচাই-বাছাই করে ৭২জনকে বয়স্ক, ৪০জনকে বিধবা ও ১২৯জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ভাতাবহি তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইসতিয়াক আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী দেবাশীষ পত্রনবীশ পলাশ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ প্রমুখ।