আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ২৩, ২০২০, ১:৪৯ অপরাহ্ণ




বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন না কেউ

বাহাদুর ডেস্ক :

বৈশ্বিক মহামারীকালে হজও সীমিত পরিসরে পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এবার শুধু সৌদির বাসিন্দারাই স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করতে পারবেন। বহির্বিশ্বের কেউ হজে যেতে পারবেন না।

ফলে বাংলাদেশের প্রায় ৬৫ হাজার হজ নিবন্ধনকারী মুসল্লিও এবার পবিত্র হজব্রত পালনের সুযোগ থেকে বঞ্চিত হলেন।

গত বছর ২৫ লাখ মুসলমান হজে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৮ লাখই বিদেশি। তবে এবার সৌদি আরবের এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেয়ার সুযোগ আর থাকছে না।

সব মুসলমানকে নিরাপদে হজ ও ওমরাহ পালনের নিশ্চিত করাকে গুরুত্ব দেয় সৌদি আরব। ওমরাহ ও হজপালনকারীদের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ওমরাহ পালন স্থগিত করা হয়েছে পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষার জন্য। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর হজ অনুষ্ঠিত হবে খুবই সীমিতসংখ্যক মানুষ নিয়ে।

এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হচ্ছে না।

সোমবার নাগাদ বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ এবং সৌদি আরবে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার পর সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা সারার সিদ্ধান্ত এলো।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর হুমকির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সৌদি মন্ত্রণালয়।

গত বছর হজপালনে বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মুসলমান সৌদি আরবে গিয়েছিল বলে আরব নিউজ জানিয়েছে, তার সঙ্গে যোগ হয়েছিলেন স্থানীয় মুসলমানরা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০