আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ




ভালোবাসা প্রতিষ্ঠার জন্য : লুৎফর রহমান

চধ্রিসাব কইলেন, একাব্বরকে ভোট দিবা না

হে ভোটে দাঁড়াইছে

মাড়টুকানির পুত ভোটে দাঁড়াইছে

তাও আবার চেয়ারম্যান পদে !

ডুবাইছে,

কুত্তা বাসনে চাটা দিছে

বাসনটাই বরবাদ হয়া গেছে ।

একাব্বর কইলেন, আমি মজুর

আমার বাবা, দাদা মজুর ছিলেন

হগল সুন্দরের স্রষ্টা ছিলেন

যাগো গায়ের শক্তি ছাড়া কিছু নাই

যারা বুকের রক্ত দিয়া দেশ স্বাধীন করছে ।

চধ্রিচাচা আপনি কৃষক

ফসল পয়দার সাথে জড়িত

ফসলের ন্যায্য দাম পান না

কিছু পরজীবী আপনার ফসলে চাটা মারে

আমি কুত্তার এইহানে চাটা দেয়ার খ্যামতা নাই ।

চধ্রিচাচা, রাষ্ট্রের বড় ব্যাংক আপনের ব্যাংক

এই ব্যাংক আপনেগোর টেকায় ভর্তি হয়

একদল লুটেরা ব্যাংকে চাটা মারে

শেয়ারমার্কেটে চাটা মারে

আমি কুত্তার এইহানে চাটা দেয়ার খ্যামতা নাই ।

চধ্রিচাচা ‘তনু’ আপনের মেয়ের মতো

দেশের গুরুত্বপূর্ণ এলাকায়

একদল পিশাচ তনুর সম্ভ্রমে চাটা মারে

জীবন কাইড়া নেয়

পাকিস্তানি হানাদারদের মতো ।

বিচার অইবো নিশ্চয়তা কই ?

আমি কুত্তা তীব্র প্রতিবাদ করি, বিচার চাই ।

চধ্রিচাচা ইউনিয়ন পরিষদ নির্বাচন

কোটি টেকার মামলা

আমার যা নাই

তারপরও আমি দাঁড়ায়া গেছি

আপনের ফসলে যারা চাটা মারে

আমার ঘামে যারা নিত্য চাটা মারে

তাগো মুখোস খুইল্যা দিতে ।

চধ্রিচাচা আপনি আমারে কুত্তা কন

আসল কুত্তারাতো

আমাদের মুক্তিযুদ্ধে চাটা মারছে

আমাদের সংবিধানে চাটা মারছে ।

আহেন আমরা এক হই

নতুন যুদ্ধ শুরু করি

মাইনসের মতন বাঁচার যুদ্ধ ।

চধ্রিচাচা আইজ আমি

আপনের ভোটটা চাই

যা খুব প্রয়োজন দেশ ও দশের জন্য

মানুষে মানুষে ভালোবাসা প্রতিষ্ঠার জন্য ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১