এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ২টি মেশিনে ৬ শিফটে ৫৬৪ নমুনা পরীক্ষায় ৬৮ জনের মাঝে করোনা পজিটিভ। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৩০ জন এবং নেত্রকোনা জেলায় ৩৮ জন।
ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে মেডিকেলের দুই স্বাস্থ্যকর্মীসহ সদর-৯ জন, ভালুকা-১৯ জন ও গফরগাঁও-২ জনসহ ময়মনসিংহ জেলায় ৩০ জন।
নেত্রকোনা জেলায় ৩৮ জনের মধ্যে কেন্দুয়া-১৩ জন, পূর্বধলা-৯ জন, দূর্গাপুর-৬ জন, বারহাট্টা-৪ জন, সদর-৩ জন, আটপাড়া-২ জন, মোহনগঞ্জ-১ জন রয়েছে।
এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৩৬১ জন আক্রান্ত হলো। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৬৩২ জন, জামালপুর জেলায় ৩২২ জন, নেত্রকোনা জেলায় ২৯৩ জন এবং শেরপুর জেলায় ১১৮ জন।
এছাড়া শুক্রবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৪৯০ জন।
বিভাগে সর্বমোট মারা গেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন ও শেরপুর জেলায় একজন।