গৌরীপুর প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ উপলক্ষে যোহর নামাজবাদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আমিন, গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুছ, মঞ্জুরুল হক, আব্দুল কাদির, প্রদীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, এ সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য শাহীন, রুবেল মিয়া প্রমুখ