বাহাদুর ডেস্ক ঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি ময়মনসিংহ জেলা ইউনিটের আওতাধীন জেলা, উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি নিজ নির্বাচনী এলাকা ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতাকে জানান ঈদের শুভেচ্ছা। তিনি বলেন, আমরা আজকে এক যুদ্ধময় ঈদ উদযাপন করতে যাচ্ছি। শংকা রয়েছে কখন হানা দেয়া করোনা ভাইরাস। তাই এই শংকা ও কোভিড-১৯ মহামারী থেকে বাঁচতে ও প্রিয়জনদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।