বাহাদুর ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহসভাপতি, ময়মনসিংহ অঞ্চলে মহান মুক্তিযুদ্ধে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেই বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা ইউনিট সমূহের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আজকের যে পরিস্থিতি তা অত্যন্ত ভয়াবহ। সৌদি আরবে কারফিউ জারি করেছে। সেখানে ঈদের জামাত হচ্ছে না। তাই আপনার আর আমার জীবনের নিরাপত্তা সপ্রণোদিতভাবে নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলুন, খুব জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিহত করতে সকলকে নিরাপদ থাকার আহবান জানিয়েছেন তিনি।