গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২২ মে/২০২০) সাড়ে ৩শ দু:স্থ-অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী চোখ দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রযন্ত্রকে সহযোগিতা করছে। আর দুর্যোগ মহামারীতে মানুষকে সচেতন করা এবং দু:স্থ-অসহায়দের ঈদ সামগ্রী-ত্রান সামগ্রী দিয়ে স্বজনরা মানবতামূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন।
বিতরণ কর্মসূচীতে অংশ নেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন মোখলেছুর রহমান, তাসাদদুল করিম প্রমুখ। প্রত্যেক প্যাকেটে রয়েছে আতপ চাল, ময়দা, সেমাই, চিনি, গুড়া দুধ, সাবান, সয়াবিন তেল।