আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ১:৪০ পূর্বাহ্ণ




শৈশবের দুরন্তপনা, ধানক্ষেতে ফুটবল!

নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ থাবায় খেলার মাঠগুলো ফাঁকা। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা নেই। ফাঁকা মাঠে এবার জন্ম নিচ্ছে সবুজ ঘাস। বন্ধ রয়েছে ময়মনসিংহের গৌরীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গৌরীপুর থানার পুলিশের আয়োজিত স্বাধীনতাকাপ কাবাডি প্রতিযোগিতা, মুজিববর্ষ উপলক্ষে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধুকাপ ক্রিকেট টুর্নামেন্টসহ নানা প্রতিযোগিতা। ১৭মার্চ থেকে বন্ধ শিশু-কিশোরদের বাহিরেগমন, স্কুল-কলেজ। মুক্ত মাঠে কবে যাবেন, তাও অনিশ্চিত!
ঠিক সেই সময়ে দেখা মিললো বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে শিশুদের ধানক্ষেতে ফুটবল খেলা। পাকা ধান কাটার পর পরিত্যক্ত ধানক্ষেতে চলছে ‘শৈশবের দুরন্তপনা’। কর্দমাক্ত পানিতে ফুটবল নিয়ে শিশুদের এ দৃশ্য দেখতেও চারদিকে দর্শকও হাজির হন। এমন দৃশ্য দেখা গেলো বুধবার (২০ মে/২০২০) পড়ন্ত বিকালে। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার মোয়াজ্জেম হোসেন এ প্রসঙ্গে বলেন, বন্দিদশা থেকে মুক্তি ডাক মনে হলো শিশুদের এই ছুটাছুটি। খেলতে থাকা রফিক জানায়, বাড়িঘরে থাকতে থাকতে- খুব খারাপ লাগছে। তাই একটু বের হয়েছি। ওদের নামেও দলবিভক্ত রয়েছে, উত্তর আর দক্ষিণ ওদের দলের নাম। উত্তরের আশরাফুল আর দক্ষিণের দেলোয়ার হোসেন হলো দলনেতা।
এদিকে এ প্রতিনিধি ক্যামেরা বের করতে’ই শিশুরা ভয়ে ছুটতে থাকেন-বাড়ির দিকে। করোনা ভাইরাসের কারণে বাহিরে বের হওয়া নিষেধ, করোনা ভাইরাসের এ ভয় আর আতঙ্ক পিছু ছাড়ছে না। এলাকার লোকজন তাদের আশ^স্ত করে আবারও খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসেন। শিশুদের এ দুরন্তপনা অবশ্য দর্শক সারিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই নিয়ে যায় তাদের শৈশবে। ৩য় শ্রেণির ছাত্র আইনুল হকের প্রশ্ন; স্যার আমরা কবে স্কুলে যাবো, বন্ধুদের নিয়ে খেলতে পারবো! যদিও এ প্রশ্নের উত্তর কারো জানা নেই। তবে নূতন সূর্যোদয়ে আসুক মুক্তির-এটাই সবার প্রত্যাশা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১