আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ




গৌরীপুরে অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় ভাতিজীর অশ্লীল ছবি ভাইরাল করলো চাচা!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২০ মে/২০২০) রাতে চাচার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, অশ্লীল ছবি ধারণ ও ছবি ভাইরাল করার অভিযোগে মামলা হয়েছে গৌরীপুর থানায়। ছবি ভাইরাল কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। তবে ভিকটিমের দাবি, গ্রেফতারকৃতরাই তাকে সহযোগিতা করেছে অশ্লীল ছবির বিষয় জানতে ও ছবি সংগ্রহ করতে। ওরা আমার মামলার আসামী নয়, স্বাক্ষী!
ভিকটিম জানায়, সহনাটী ইউনিয়নের বহেড়াতলা গ্রামের মোঃ জালাল উদ্দিনের পুত্র মোঃ মাজহারুল ইসলাম (২২) তাকে প্রায় এক বছর পূর্বে ধর্ষণের চেষ্টা করে এবং অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। সে তার সম্পর্কে চাচা হয়। কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। এ ছবির ভয় দেখিয়ে অবৈধ কাজ করার চেষ্টা করে। আমি রাজি না হওয়ায় এ ছবি বুত্থুতের মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ দিকে অশ্লীল ছবি ভাইরালে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে পুলিশ সহনাটী ইউনিয়নের বহেড়াতলা গ্রামের মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ রাকিবুর রহমান শায়র (১৮), মোঃ হাদিস মিয়ার পুত্র মোঃ ইয়াসিন মিয়া (১৮), মোঃ জুলহাস মিয়ার পুত্র মোঃ উজ্জল মিয়া (২৩) ও মোঃ মতিউর রহমানের পুত্র মোঃ রোমান মিয়া (১৮) কে গ্রেফতার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বাদীর লিখিত এজাহারভুক্ত আসামী, তারা অশ্লীল ছবি সংগ্রহ ও প্রচার করায় পর্ণোগ্রাফি আইনে আসামী হয়েছে।
এদিকে ভিকটিম (১৪) জানান, এজাহারে কাদের নাম আছে, তা আমাকে জানানো হয়নি। শুধু স্বাক্ষর নেয়া হয়েছে। এ প্রসঙ্গে ভিকটিমের বাবাও জানান, গ্রেফতারকৃত ৪জন এ ঘটনায় জড়িত নয়। মূলহোতা আমার চাচাতো ভাই মোঃ মাজহারুল ইসলাম, সেই সব করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১