আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২১, ২০২০, ৮:৪১ অপরাহ্ণ




শ্যামগঞ্জে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে জরুরী ঔষধ বিতরণ করলেন ডিসি মিজানুর রহমান

গৌরীপুর প্রতিনিধি
গ্রিন শ্যামগঞ্জ-এর উদ্যোগে এবং অপসোনিন ফার্মার সহযোগিতায় করোনা মহামারী প্রতিরোধে বৃহস্পতিবার (২১ মে/ ২০২০) শ্যামগঞ্জে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে জরুরী ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সুবিধাভোগীদের হাতে ঔষধ তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।
জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে শ্যামগঞ্জ বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান জীবাণুনাশক ছিটানো কার্যক্রমে লাল বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন। দুর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে এবং শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দ্বয়কে শ্যামগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গোবিন্দ বণিক।
এই উদ্যোগে সহযোগিতার জন্য অপসোনিন ফার্মা-র জিএম  আব্দুল মোমেন তালুকদারকে গ্রিন শ্যামগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১