আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরে ভাগ্যবিজয়ী হলেন ৩হাজার ৬০৮জন কৃষক

মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও খাদ্য দপ্তরের উদ্যোগে রোববার (১৭ মে/২০২০) লটারীরের মাধ্যমে ভাগ্যবান ৩হাজার ৬শ ৮জন কৃষক ধান নির্বাচিত করা হয়েছে। আবেদিত কৃষকের মাঝে মাত্র ২৬.৯৫ভাগ সরকারি খাদ্য গুদাম ধান বিক্রির সুযোগ পেলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। বক্তব্য রাখেন ও লটারীতে কৃষকদের ভাগ্য নির্ধারণে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, ইসরাত আহমেদ পাপেল, প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার জানান, সরকারি খাদ্যগুদামে ১৩হাজার ৩৯০জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করেন। ১০টি ইউনিয়নে ৩৪০জন করে ৩হাজার ৪শ ও পৌরসভায় ২০৮জন কৃষকের নাম লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। প্রত্যেকে প্রতি কেজি ২৬টাকা দরে এক টন করে ধান বিক্রির সুযোগ পাবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১