আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ১২:২২ পূর্বাহ্ণ




ময়মনসিংহ ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহ বিভাগীয় নগরীর আকুয়ায় মোবাইল ফোনে লুডু খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে অয়ন আহমেদ (২০) নামে এক তরুণকে ছুড়িকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা। অয়ন আহমেদ (২০) আকুয়া দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল খালেক ড্রাইভারের ছেলে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮ টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া সোহরাবের পুরাতন ইটভাটা সংলগ্ন এলাকায় মোবাইল ফোনে লুডু খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ নগরীর আকুয়া সোহরাবের পুরাতন ইটভাটা সংলগ্ন পোল্ট্রি ফার্মের পাশে নির্জন রাস্তায় স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় অয়নকে দেখতে পায়। তৎক্ষনাৎ অয়নকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ নগরীর ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ দুলাল উদ্দিন আকন্দ এই খবর সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী পুলিশ ও সাংবাদিকদের জানান, রাত ৮ টার দিকে আকুয়া মোটাবাতর এলাকার লোকজন অয়নকে কুপিয়ে হত্যা করেছে বলে মুমূর্ষু অয়ন জানিয়েছে। পুলিশ বলেছে তদন্তের পর হত্যাকান্ডে কারা জড়িত জানা যাবে। অয়ন হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। অয়ন হত্যাকান্ডের ঘটনায় তদন্তে মাঠে নেমেছে,পুলিশ, র‍্যাব, ডিবি পুলিশের একাধিক টিম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১