আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৫, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির হাতে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২শত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও যুদ্ধ ঘোষণা করেন। করোনা ভাইরাসের মহামারি দেখা দেওয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ মাঠে দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে । এ সুযোগে মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠে। এ অবস্থায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নিদেশে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে আবারো কঠোরভাবে কাজ শিরু করে।
ডিবির শাহ কামাল আকন্দ আরো বলেন, এই অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার রাতে ডিবি এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, দিঘারকান্দার হেলালের ছেলে মোঃ রায়হান ওরফে চমক ও চুরখাই বগামারি এলাকার হবও রহমানের ছেলে মোঃ রাহুল। এছাড়া এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার অভিযান পরিচালনা করে চায়না মোড়ে থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো,রঘুরামপুরের আঃ সাত্তারের ছেলে লালন শেখ ও চরলক্ষীপুরের আঃ ছাত্তারের ছেলে মোশারফ হোসেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১