প্রধান প্রতিবেদক :
গৌরীপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাহাদুর প্রকাশক ও সম্পাদক মন্ডলীর এক মতবিনিময় সভা ও ইফতার বুধবার যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে শুরুতে সারাদেশে ও ময়মনসিংহ অঞ্চলের করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরেন প্রকাশক মোঃ রইছ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন নিউজ পোর্টালের সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক মোঃ এমদাদুল হক। সভার শুরুতে দৈনিক বাহাদুর অনলাইন পোর্টালের ওয়েব, ফেবুপেজ ও ফেসবুকে ব্যাপক সাড়া পাওয়ায় সংশিলষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে তিনি যারা লাইক-মন্তব্য এবং শেয়ার করে দৈনিক বাহাদুরকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের মতো মহামারিতেও সাংবাদিকরা ঘরে বসে নেই। তথ্য সংগ্রহে জীবনবাজি রেখে গ্রামপর্যায়েও ছুটে যাচ্ছেন। করোনাযোদ্ধা সাংবাদিকদের দ্রুত সময়ে সঠিক তথ্য, বিশ্লেষণ, অনুসন্ধানমূলক প্রতিবেদনের কারণে সরকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও গুজব সাধারণ মানুষের মাঝে ছড়াতে পারেছে না।
তিনি বলেন, দৈনিক বাহাদুরকে আমরা রঙিন মোড়কে পাঠকের হাতেও তুলে দিতে চাই। ই-পেপারও সাধারণ মানুষ গ্রহণ করেছে। তাদের সাড়া-সমর্থন অনুপ্রেরণা জোগাচ্ছে। তবে প্রিন্ট সংস্করণ বের করতে পারলে সর্বমহালের মাঝে সংবাদ পৌঁছানো সম্ভব হবে। করোনা ভাইরাস থেকে সবাই সতর্ক থাকবেন-স্বাস্থ্যবিধি মেনে চলবেন। লকডাউন শেষ হলে দৈনিক বাহাদুর প্রিন্ট সংস্করণ নিয়মিত বের করার উদ্যোগ নেয়া হবে।
দৈনিক বাহাদুর-এর ই-পেপারে প্রকাশ করায় সম্পাদক ও বিভাগীয় সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রকাশক মোঃ রইছ উদ্দিন। তিনি আরো বলেন, পত্রিকাটির প্রিন্ট সংস্করণ বের করার উদ্যোগকে আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে চাই।
বক্তব্য রাখেন বিভাগীয় সম্পাদক পরিষদের সদস্য সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বিনোদন সম্পাদক সেলিম আল রাজ, অর্থনীতি সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজন চন্দ্র সরকার, স্টাফ রির্পোটার মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান ও ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম।
সভায় নিয়মিত সংবাদ পরিবেশন করায় প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ এম.এ আজিজ, তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।