আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ১:১৯ পূর্বাহ্ণ




ললিতার সমীপে —- এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)

ললিতার সমীপে
—- এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)
ওগো ললিতা,
তুমি কি জানো না
আজ যে পঁচিশে বৈশাখ ?
বিরহী কবি এখনও লিখেনি
কোন কবিতা বা কোন গান
এখনও রয়ে গেলো নির্বাক !
তোমার বাসন্তী শাড়ীর
আঁচলভরা ফুল
আজো কি ছড়ায় নি কোন সুঘ্রাণ ?
মহুয়ার গন্ধে হয়নি মাতাল –
কবি যে আজ দেখো
তোমার বিরহে হলো ম্রিয়মান !
তোমার নামে সুর সাধবো বলে
গাইলাম আজ রবীন্দ্র সঙ্গীত কোন।
কেমনে মেনে নেবে বলো,
” যখন পড়বে না মোর পায়ের চিহ্ন —– ” !!
অশান্ত চঞ্চল দক্ষিণা বাতাসে
পল্লবিত বৃক্ষশাখাগুলো যখন দুলে,
ফুলগুলো উড়ে উড়ে যায় তোমার কোলে
তুলতুলে কোমল পরশ পাবে বলে।
বিছানার কোল বালিশটার মুখে,
ফুটে উঠে সকরুণ লাজ !
তুমি তাকে আঁকড়ে থাকো,
আমি পাশে নেই বলে আজ !!
শীতের কম্বলটি হামাগুড়ি দিয়ে
একপাশে পড়ে থাকে,
তাকে প্রেমাদ্র চোখে একটু আদর জানিও ;
সে তো তোমার আমার
প্রেম নিশীর সাক্ষী,
তার গায়ে একটু মিষ্টি নরম হাত বুলিও।
মেঘবালিকারা উড়ে যায়
রোদেলা নীল আকাশে,
হাতে নিয়ে একরাশ প্রেমমাখা বৃষ্টিফুল ;
কদম তো ফুটেনি,
মোহিনী সুবাস ছুটেনি,
তুমি কার বিরহ ব্যথায় আজ উতোরোল ?
আমার গানের মাতাল সুর গুলো
তোমার হৃদয় ছুঁয়ে যাবে,
তোমার ঘন কালো চুলের ভাঁজে
মধুময় প্রেমপরশ বুলাবে;
তুমি শোবার ঘরের দক্ষিণের জানালা খুলে
ক্ষণিক দাঁড়িয়ো,
ওরা লজ্জা পেয়ে ফিরে যাবে ভেবে
তোমার দুচোখ না খুলিও।।
——— এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)
সিভিল সার্জন অফিস
ব্রাহ্মণবাড়িয়া




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১