ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে চেম্বার অফ কমার্স এর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমল নিজ নিজ উদ্দোগে বন্ধ থাকবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স এর সভাপতি আমিনুল হক শামিম সিআইপি,
দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
আমিনুল হক শামিম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে ময়মনসিংহকে মুক্ত রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে ময়মনসিংহের সকল ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগেই বন্ধ রাখবে সকল শপিংমল ও দোকানপাট।
মহান রাব্বুল আল-আমীন করোনা ভাইরাস সহ সকল প্রকার মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করুন।