ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দকৃত ত্রানের অর্থ কর্মহীন মানুষের হাতে তুলে দিতে নির্ধারিত এলাকায় ঘুরছেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি।
ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি তাঁর নির্ধারিত এলাকা ফুলবাড়িয়া ও মুক্তাগাছার ৫ শতাধিক পরিবারের মাঝে ৩০০ টাকা হারে আর্থিক সহযোগিতা প্রদান করেন। বুধবার (৬ মে) ফুলবাড়িয়া পৌর এলাকায় ত্রানের অর্থ বিতরণকালে এছাড়া উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও নেতৃবৃন্দ। ফুলবাড়িয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝেও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এর আগে ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৫ হাজার অসহায় ও দুস্থ পরিবারকে নিজের ১ বছরের বেতনের টাকায় ত্রাণ দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মহিলা আওয়ামীলীগের এই আহবায়ক। এ সময় ফারজানা শারমিন বিউটি বলেন, জেলা পরিষদ থেকে সদস্য প্রতি দেড় লাখ টাকা অসহায়দের মাঝে বিতরনের জন্য বরাদ্ধ দেয়া হয়। যা একেবারেই সামান্য। তবে আমি কলেজে অধ্যাপনা করি। সেই অধ্যাপনার মাধ্যমে প্রাপ্ত এক বছরের বেতন অসহায়দের মাঝে ব্যক্তিগতভাবে প্রদানের সিদ্ধান্ত নিয়ে ঐ টাকায় ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করি। এই খাদ্য সহায়তা বিতরণে পৌর মেয়র, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, মেম্বারসহ সংশ্লিষ্ট এলাকার আওয়ামীলীগের নেতৃস্থানীয়দের সহায়তা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, করোনার ভয়াবহতা এবং য়তি অব্যাহত থাকলে ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার প্রত্যাশা রয়েছে।