আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ৪, ২০২০, ১:০২ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ১০ টাকা কেজির চাল পাচার ॥ ডিলারসহ চারজনের নামে মামলা ॥ গ্রেফতার ১

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের চরখরিচা বাজার থেকে শনিবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচীর ১১ বস্তা চাল উদ্ধারের ঘটনায় রবিবার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলা নং-৬। মামলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নুরুল ইসলাম মাস্টারসহ চারজনকে আসামী করা হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ভ্যানগাড়ীযোগে পাচারকালে চরখিরচা বাজারে স্থানীয় জনতা ভ্যানচালক জসিম উদ্দিনকে সহ চাল আটক করে। স্থানীয়বাসি কোতোয়ালি পুলিশকে অবহিত করলে পুলিশ চাল জব্দ এবং ভ্যানচালক জসিম উদ্দিনকেও আটক করে।

এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা হামনূর রহমান সরকার বাদী হয়ে রবিবার কোতোয়ালী মডেল থানায় মামলা নং ৬ দায়ের করে। মামলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নূরুল ইসলাম মাষ্টার, স্বপন মিয়া, খোরশেদুল আলম খোকনকেও আসামী করা হয়েছে। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে এসআই আশিকুল ইসলাম।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) উজ্জল কান্তি সাহা জানান, চাল কালোবাজারীর ঘটনায় ডিলারসহ চারজনের নামে মামলা হয়েছে। জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্যদেরকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১