আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ




ভালুকায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রথম করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৩টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মরদেহ কোথায় দাফন হবে এখনো তার পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নিভর করছে বলে জানা গেছে।

মৃত ওই বৃদ্ধের নাম আবু হানিফা (৬০)। তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী গজারিখাল এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বনকূয়া গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেনের ছেলে।

আবু হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।

তিনি জানান, খবর পেয়েছি গত রাত ৩টায় ভালুকার প্রথম করোনা আক্রান্ত রোগী আবু হানিফ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন।

সূত্রে জানা যায়, আবু হানিফা গত তিন মাস ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার একটি কিডনির ৭৫ ভাগ ও অপরটি ৮০ ভাগ ডেমেজ ধরা পড়ে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রতি সপ্তাহে দুবার ডায়লোসেস করতেন।

হাসপাতালে ডায়লোসেস বন্ধ থাকায় গত ১৮ এপ্রিল তিনি প্রাইভেট ক্লিনিকে ডায়লোসেস করতে যান। ক্লিনিক থেকে তাকে বলা হয় করোনার পরীক্ষা করে আসার জন্য। পর দিন ১৯ এপ্রিল দুপুরে ময়মনসিংহ এস কে হাসপাতালে (পিসিআর ল্যাব) গিয়ে নমুনা (ছোয়াব) দিয়ে আসেন।

রাতে পিসিআর ল্যাব থেকে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয় আবু হানিফের কোভিড-১৯ পজেটিভ। ২০এপ্রিল বিকালে তাকে ঢাকা উত্তরার কুয়েত মৈত্রি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে শনিবার রাতে মারা যান আবু হানিফ।

আবু হানিফের ছেলে রকিবুল হাসান রনি জানান, রোববার সকাল সাড়ে ৭টায় আমার আব্বার মোবাইলে ফোন করলে অন্য একজন ফোন রিসিভ করেন।

তিনি জানান, ভোর রাতে আব্বা মারা গেছেন। আমি হাসপাতালে বসে আছি; আব্বার মরদেহ পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে বলতে পারবো মরদেহ কোথায় দাফন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০