আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ




শ্যামগঞ্জের দুঃখ “স্টেশন রোড”

গোবিন্দ বনিক, শ্যামগঞ্জ :

শ্যামগঞ্জ বাজারের শহীদ সুধীর বড়ুয়া মোড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেরামতের না করায় রাস্তা টির অস্তিত্বই বিলিন হওয়ার পথে। বর্তমানে দেখে বুঝার উপায় নেই যে এটি কোন রাস্তা না নর্দমা। অসংখ্য খানা খন্দে ভরা এই পথে যানবাহনতো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য।

কোন প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পরে। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক ও শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোতাকাব্বির খান প্রবাস বলেন, শ্যামগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশপথ এটি শতশত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে তদুপরি শ্যামগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য যাত্রীর যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

ফলে শিক্ষার্থী,অবিভাবক,রেল যাত্রী ও অত্র এলাকায় বসবাসকারী জনসাধারণকে যাতায়াতের ক্ষেত্রে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ বলেন যথাযথ কর্তৃপক্ষকে একাধিক বার আবেদন জানানো হলেও অদ্যাবধি কোন সাড়া মিলেনি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি মেরামতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১