আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ




ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনকে করোনা ডেডিকেটেড হাসপাতালের সিদ্ধান্ত

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

অবশেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনকে করোনা ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে অনুমতি দিয়েছে। সিভিল সার্জন এবিএম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত মঙ্গলবার জেলা প্রশাসন সম্মেলন কে করোনা প্রতিরোধ কমিটির এক সভা হয়। এতে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।’

তিনি বলেন, ‘ময়মনসিংহে অন্য কোনো সুবিধাজনক স্থানে সরকারি ভবন পাওয়া যাচ্ছিল না। তাই করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপনে বিলম্ব হয়েছে। তবে করোনা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি আছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন আশঙ্কা থেকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য বেছে নেওয়া হয়েছে। এখানে ৫০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

এর আগে ময়মনসিংহ শহরের এসকে হাসপাতালে প্রথমে ৩০ শয্যা ও পরে ৭০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। একই সঙ্গে সদরের পরানগঞ্জ হাসপাতালে ৩০ শয্যা এবং মুক্তাগাছার শারীরিক শিা কলেজে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। বেসরকারি হাসপাতালগুলোতে আরও ২৪০ শয্যার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অন্যান্য উপজেলা মিলিয়ে সর্বমোট সাড়ে চার শত শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, ওই সভায় বক্তারা করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। ময়মনসিংহে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের চিকিৎসার প্রস্তুতি হিসেবে এখনই করোনা ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণের কথা বলেন। সভায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আটতলা নতুন ভবনটিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। ওই সুপারিশ বিবেচনায় নিয়ে শুক্রবার স্বাস্থ্য বিভাগ এই প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেয়। শুক্রবার পর্যন্ত ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। তাদের মধ্যে ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা ১৫২।

হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, করোনা প্রতিরোধ জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালে নতুন আটতলা ভবন করোনা ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই পুরাতন ভবন থেকে রোগীদের সরিয়ে নতুন ভবনে নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০