আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২০, ১:৫৩ অপরাহ্ণ




আগামী সপ্তাহ থেকে জামালপুরেই করোনা পরীক্ষা করা যাবে

বাহাদুর ডেস্ক :

আগামী এক সপ্তাহের মধ্যে জামালপুরে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। করোনা পরীক্ষার যন্ত্র রিয়েল টাইম পলিমারেজ চেন রি-অ্যাকশন (আর টি পি সি আর ) মেশিনটি বুধবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে জামালপুরে এসে পৌঁছায়।

তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি জানায়, বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এবং তার পক্ষ থেকে আর টি পি সি আর মেশিনটি জামালপুরে দেয়া হয়। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এটি গ্রহণ করেন। মেশিনটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, জামালপুর জেলায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ার ফলে এখন যত বেশি টেস্ট করা হবে, তত ভালো ভাবে করোনা ঠেকাতে পারবে। মহামারি করোনার পরিস্থিতিতে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় ফলে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিনটির সংযোজন ও স্থাপন করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। প্রতিদিনের ফলাফল জামালপুরের পাশাপাশি ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে। পরীক্ষার কাজটি শুরু হলে জামালপুর জেলার, ২৬ লাখ মানুষসহ আশ পাশের জেলা বিশেষ করে শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজিবপুর এবং সিরাজগঞ্জ জামালপুরের কাছাকাছি হওয়াতে এই শেখ হাসিনা মেডিকেল কলেজে যাতায়াত সহজ হবে। এতে প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন।

এ বিষয়ে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: শফিকুজ্জামান বলেন, এখন থেকে নমূনা পরীক্ষার জন্য আর ময়মনসিংহে যেতে হবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১