আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৯:৩০ অপরাহ্ণ




ভাসুরের দায়ের কোপে প্রবাসীর স্ত্রী খুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ওমান প্রবাসী পেয়ার হোসেনের স্ত্রী মরিয়মী বেগমকে (৩৪) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ভাসুর শাহজাহান সাজু।

সোমবার বিকালে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের উত্তর রামনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকাল ৫টার দিকে সাজু ধারালো দা দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী মরিয়মীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বাড়ির লোকজন প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে ও পরবর্তীকালে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মরিয়মীর মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘাতক শাহজাহান সাজু ও তার স্ত্রী মারজাহানকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেছে নিহতের ভাই হানিফ।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক সাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১