কাছে থেকে দেখা
(কাজী এম.এ মোনায়েমের জন্মদিনে উৎসর্গ)
কাজী আবদুল্লাহ আল আমিন (শাওন)
গৌরীপুরের যে গ্রাম নিজাম উদ্দিন আওলিয়া (র.) পূণ্যভূমি
নিজামাবাদ মৌজার সে মাটি কাজী মোনায়েম স্যারের জন্মভূমি।
এ মাটিতে রয়েছে খাজা ওসমান খাঁর কেল্লা বোকাইনগর
আর শাহী মসজিদ কালীবাড়ি অলি-আউলিয়ার করব।
তিনি আমার চাচা কলেজ জীবনের শ্রদ্ধেয় বাংলার শিক্ষক
যিনি একাধারে অধ্যাপক কবি সাংবাদিক বিএনসিসির শিক্ষক
রাজনীতিতে যুব ইউনিয়ন, সাংবাদিকতায় হাতেকড়ি বাংলার দর্পনে
অধ্যাপনায় রাজগৌরীপুর গুরুদয়াল ও আনন্দমোহন কলেজ
সরেজমিনে প্রতিবেদন লিখেছেন দৈনিক সংবাদসহ নানা কাগজে
ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়েছে ইতিহাস বিনির্মাণে
অত্যন্ত সাদামাঠা জীবন-যাপন করেছেন দুর্নীতি বর্জিত
শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক এ জনপদের অহংকার
তাঁর মাঝে রয়েছে সাহিত্যজ্ঞানের অফুরন্ত ভাণ্ডার।
লিখেছেন মুক্তিযুদ্ধের অমরগাথা বীরঙ্গনা সখিনার জীবনী
ধ্বংসাবশেষ ও বিলুপ্তির পথে চিমুরানীর দিঘি জমিদারের কাহিনী।
সদা হাস্যোজ্জ¦ল মিষ্টভাষী মানুষটি কাজী এম.এ মোনায়েম
দীর্ঘদিন বেঁচে থাকুন মানুষের ভালোবাসা আর বুকে নিয়ে প্রেম।