আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ




করোনা পরিস্থিতিতে গৌরীপুরে ৬৩ টি কর্মহীন-দরিদ্র-দুঃস্থ পরিবারের পাশে সেবানীড়

গৌরীপুর প্রতিনিধি :
কোভিড-১৯ এর সংকটময় পরিস্থিতিতে গৌরীপুরে ৬৩ টি অসহায়-দরিদ্র-কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে দাতব্য সংস্থা সেবানীড়। সেবানীড়ের নির্বাহী পরিচালক এস.এম. জোবায়ের হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে গৌরীপুরের ২৫ টি গ্রামের ৬৩ টি পরিবারের মধ্যে প্রায় ১৭ কেজি ওজনের সমপরিমাণ খাদ্য পরিবারগুলোর হাতে তুলে দেয়া হয়।
পণ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ২৫০ গ্রাম রসুন ও ১ টি সাবান। সেবানীড়ের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী গুলো পরিবারগুলোর মাঝে পৌছানোর ব্যাবস্থা করা হয়।
খাদ্যসামগ্রী পৌছিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন এস. এম. জোবায়ের হোসাইন, রওনক জাহান রায়হান, আজিজুল ইসলাম,রফিকুল ইসলাম রনি, মাসুম আব্দুল্লাহ, মুহাইমিনুল মুসা, শরীফ খন্দকার, মোহাম্মদ আলী সায়েম, লোকমান হোসাইন, জাহাঙ্গীর আলম ও আবুল বাশার প্রমুখ।
এস.এম. জোবায়ের হোসাইন বলেন, করোনা ভাইরাসের প্রকোপে সমাজের অসহায়-দরিদ্র-কর্মহীন পরিবারগুলো বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে সরকারের পক্ষে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়ে যাবে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১