আজ রবিবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২০, ২:৫৩ পূর্বাহ্ণ




ফুলবাড়িয়ায় হাজারো পরিবারকে খাদ্য সহায়তা করলেন জেলা পরিষদ সদস্য বিউটি

এম এ আজিজ, ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাজারো অসহায়, অস্বচ্ছল ও দিন এনে দিন খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার রাঙ্গামাটিয়া,বাক্তা, ফুলবাড়িয়া, বালিয়ান ও দেওখোলা ইউনিয়নের এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এককেজি ডাল, এককেজি আলু, ১টি সাবান ও ১ টি করে মাক্স বিতরণ করা হয়।
ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও প্যানল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এর আগে উপজেলার কুশমাইল পুটিজানা ইউনিয়নে ৬ শতাধিক অসহায় দিন মজুর ও শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সংশ্লিষ্ট ইউনিয়ন সমুহের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফারজানা শারমীন বিউটি বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিনের পরামর্শ ও নির্দেশনায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করেছেন। তিনি আরো বলেন, আগামীতেও আরো বেশী পরিমাণে এই খাদ্য সহায়তা অভাবগ্রস্থ মানুষের হাতে পৌছে দেওয়ার ইচ্ছা রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অভাবগ্রস্থরা ঘরে আটকা থেকে হতাশাগ্রস্থদের পাশে দাড়াতে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এর আগে ফারজানা শারমিন বিউটি আরো বলেন, তিনি কলেজে অধ্যাপনা করেন। কলেজ থেকে এক বছরের পুরো বেতনের টাকা তিনি এই মহাদূযোগ কালীন সময়ে অসহায়দের জন্য খাদ্য সহায়তা হিসাবে বিতরণ করবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১