আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ




বাবার ফাঁদে প্রাণ গেলো সন্তানের!

তিলক রায় টুলু
লাউ চুরি ঠেকাতে বাবার পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো সন্তানের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হ্নদয় বিদারক ঘটনাটি ঘটেছে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের তুতির পাড়া গ্রামে। নিহত সাগর মল্লিক উপজেলার তুতিরপাড়া গ্রামের সাইফুল মল্লিকের ছেলে এবং সে ময়মনসিংহের রাঘবপুর লুৎফুর হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায় উপজেলার জারিয়া ইউনিয়নের তুতিরপাড়া গ্রামের সাইফুল মল্লিক দীর্ঘদিন ধরে বাড়ীর পাশে নিজ পুকুর পাড়ে লাউ চাষ করতেন।মাঝে মাঝে তার লাউ চুরি হয়ে যায়। তাই চুরি ঠেকাতে গোপনে লাউ গাছের পাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবারদিন সকালে তার ছেলে সাগর মল্লিক পুকুর পাড় থেকে লাউ আনতে যায়। এ সময় অসাবধানতাবশত সে ফাঁদে বিদ্যুতস্পৃষ্ট হয়। পড়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান বলেন ঘটনাটি তিনি শুনেছেন। তবে চোর ধরতে এভাবে মানুষ মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা অন্যায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০