আজ শুক্রবার ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত  গৌরীপুরের চিত্রশিল্পী আতাউর রহমান খানের ১৬তম মৃত্যুবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি গৌরীপুরে শারীরিক শিক্ষাবিদ সমিতির বিদায় সম্মিলনী ॥ দর্শক মাতানো ক্রীড়াবিদগণ বিদায় সম্মিলনীমঞ্চে কাঁদলো দর্শকদের! গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ ॥ ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবালের বিরুদ্ধে এমপি আমির হামজার বক্তব্য নিয়ে গৌরীপুরে তোলপাড় নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে উন্নয়নে কাজ করতে হবে… ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন সার্বভৌমত্ব র‌্যালি পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৩, ২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ




ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত 

ময়মনসিংহ জেলার ১০টি উপজেলায় জেলা পরিষদের আওতায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এসব প্রকল্পের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পরিষদ আয়োজিত উন্নয়ন প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী প্রকল্পগুলোর চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের পরিকল্পনাগুলো সম্পূর্ণ বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়নের কতটা উচ্চতায় পৌঁছাবে, তা একবার কল্পনা করে দেখুন। সরকার দেশের সামগ্রিক উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়ন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, খেলাধুলা এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ দেশের মানুষের জীবনমান পরিবর্তনে সরকার কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী চার বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দৃশ্যমান প্রতিফলন ঘটবে। দেশের প্রতিটি অঞ্চল উন্নয়নের সুফল পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতার বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতাসীনরা গোপনে অর্থ তুলে নিয়ে যেতেন, কিন্তু উন্নয়নের কাজ সেভাবে হতো না। এখন আমরা প্রকাশ্যে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করছি। কোথায় কত টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে, তা সবাই জানতে পারছেন। এ ধরনের চেক আরও আসবে এবং সেগুলোও স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, যত বেশি সম্ভব উন্নয়ন বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা সরাসরি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিটি কাজে প্রায় ১০ থেকে ২০ শতাংশ লাভ করতে পারেন। সুতরাং প্রকল্পের অর্থ আত্মসাতের কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রতি আমার অনুরোধ, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। যে উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই উদ্দেশ্যেই কাজ সম্পন্ন করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের দারিদ্র্যের হার অনেক নিচে নেমে আসবে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের সুফল ছড়িয়ে পড়বে।
শিক্ষার মান উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার মান বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। মেয়েদের শিক্ষায় কোনো খরচ যেন না লাগে, সে ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় সড়ক প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছে। ময়মনসিংহেও এ ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সক্ষমতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে।
উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ যদি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে চায়, তাহলে সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করা হবে। অপশক্তি ও পতিত শক্তির সঙ্গে যারা তাল মিলিয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের জবাবদিহির আওতায় আসতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইতিহাস ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে—এমন ইতিহাস নেই। যারা সাধারণ মানুষকে বিপদে ফেলতে চায়, বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় কিংবা ক্ষুদ্র স্বার্থের কারণে বৃহত্তর জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে, তাদের বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
তিনি সচেতন নাগরিকদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সচেতন থাকুন, মনোবল শক্ত রাখুন এবং দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে ১০টি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে ৬৮টি প্রকল্পের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, অর্থের স্বচ্ছ ব্যবহার এবং নির্ধারিত কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ময়মনসিংহ জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০