যাদের পায়ের যাদু, বাঁশির হুইসেলে লাখো দর্শক মাঠে জয়োল্লাস করতো, সেই মানুষদের বিদায় লগ্নে স্মৃতিবিজড়িত আনন্দ-বেদনা, খেলার ছন্দ-নৈপূর্ণ্যতা বর্ণনায় চোখের পানি ধরে রাখতে পারেন নাই উপস্থিত দর্শক-স্রোতা। এ দৃশ্যের দেখা মিললো রোববার (৮ নভেম্বর/২৬) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে। এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতি।
সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার বেগম, ড. মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন চন্দ্র দেবনাথের বিদায় উপলক্ষ্যে এ সম্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তফা জামান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শাহ আরশাদুল হক, আব্দুল মজিদ, আনোয়ার বেগম, রতন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ বাহার ও সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ রুকুন উদ্দিন, ময়মনসিংহ শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল আজিজ।
এছাড়াও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহমত উল্লাহ, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিজ উদ্দিন খোকা, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনয় বণিক, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিক চাকী, চুরালি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোজাম্মেল হক, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন সোহেল, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী ধর, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তার, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনি আক্তার, লামাপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোমেন মিয়া, নহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুকন উদ্দিন প্রমুখ।