আজ শনিবার ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
পাশের হারে সেরা ভূটিয়ারকোনা : ফেলে এবারও রেকর্ড গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ! গৌরীপুর ইউনিয়নের কর্মী সমাবেশে আহ্বায়ক প্রার্থী মতি ও সদস্য সচিব প্রার্থী সোহেল রানার নেতৃত্বে বিশাল শোডাউন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ




পাশের হারে সেরা ভূটিয়ারকোনা : ফেলে এবারও রেকর্ড গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ!

পাসের চেয়ে ফেলে এবার রেকর্ড করেছে ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ। এ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগে পাশের চেয়ে ফেল করেছে ৬গুণ। এইচএসসি পরীক্ষায় ৭জন অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে মাত্র ১জন। কলেজটির মানবিক শাখায় পাশের চেয়ে ফেল দ্বিগুণ ও বিজ্ঞান বিভাগে পাশ করেছে মাত্র ৬জন। মানবিক বিভাগে পাশ করেছে ১১০জন, ফেল করেছে ২৩৫জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
অপরদিকে উপজেলা পাশের হারে সেরা হয়েছে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। কলেজটি থেকে এবার পরীক্ষায় ৮জন অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৪জন। পাশের হার ৫০শতাংশ। যা উপজেলার অন্যান্য কলেজের মধ্যে সর্বোচ্চ পাশের হার।
ময়মনসিংহের গৌরীপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন ১৭জন। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২হাজার ৩৫৬জন। এরমধ্যে পাশ করেছে ১হাজার ৮৯জন। পাশের হার ৪৬.২২শতাংশ। ফলাফলের তথ্য নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
পাশে ধস নেমেছে গৌরীপুর সরকারি কলেজেও। বাণিজ্য বিভাগে পাশের চেয়ে ফেল করেছে সাড়ে চারগুণ! এ কলেজে বাণিজ্য শাখায় পাশ করেছে ২৪ জন আর ফেল করেছে ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। মানবিক শাখায় পাশ করেছে ৩২৭ জন, ফেলে করেছে ৫২৮ জন, জিপিএ- ৮জন। বিজ্ঞানে পাশ করেছে ৯৯জন, ফেল করেছে ১১১জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডে আলিম পরীক্ষার্থী ছিলো ২০৪ জন। পাশ করে ১০০জন। পাশের হার শতকরা ৪৯শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২জন। জিপিএ-৫ পেয়েছে ইসলামাবাদ ফাজিল মাদরাসা ও শ্যামগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদরাসা। কারিগরী বোর্ডের অধিনে ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭৩ জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০