শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত বিজয়ার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। বিজয়ার এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি