আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ




বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

বলিউডের আলোঝলমলে দুনিয়া থেকে অনেকটাই দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের তীব্র টানাপোড়েন নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। তবে এবার কোনো সিনেমা নয়, স্বামীর কাছ থেকে পাওয়া এক নির্মম ‘উপহার’ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতাই উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

সেলিনা নিজেই জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীতে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে জীবনের এই বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর দিন পিটার হাগ তাকে জানান, বিশেষ উপহার কিনতে তিনি কাছের পোস্ট অফিসে যাবেন। ভালোবাসার মানুষটিকে নিজেই গাড়ি চালিয়ে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই বদলে যায় দুঃস্বপ্নে, যখন গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের কাগজপত্র।

শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ছাড়ার ভয়াবহ রাতের কথাও স্মৃতিচারণ করেছেন সেলিনা। তার লেখায় উঠে এসেছে, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টায় প্রতিবেশীদের সহায়তায় তিনি কোনোমতে দেশ ছাড়েন। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল খুব সামান্য অর্থ। সেই সম্বল নিয়েই ভারতে নিজের বাড়িতে ফিরে আশ্রয় নেন তিনি।

সেলিনার অভিযোগ, বিয়ের আগেই ২০০৪ সালে কেনা তার ব্যক্তিগত সম্পত্তির ওপরও স্বামী দাবি করেছেন। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের মানসিকভাবে প্রভাবিত করা এবং ভয় দেখানোর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০