ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর/২৫) ৫৪তম শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে ৫৪টি জাতীয় পতাকা আর ৫৪জনের হাতে মোমবাতি প্রজ¦লন করে আলোর মিছিল ধীরপায়ে দেশাত্ববোধক সংগীতের মধ্যদিয়ে এগিয়ে গেলো বিজয় ৭১’এ। এরপরে সাধারণ জনতাও মোমবাতি নিয়ে স্বজনদের এ কর্মসূচী গ্রহণ করেন। শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

oplus_2
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এনড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি নাদিরা জামান পান্না, লুৎফা রূপা, উদীচী শিল্পী গোষ্ঠি গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফ আবির, গৌরীপুর ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মেহেদী হাসান রিজন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক হুমায়ুন কবীর সুমন, শামীম আনোয়ার, আবুল কালাম আজাদ, স্বজন রুবেল আহমেদ, আফ্রিদি হাসান নিরব প্রমুখ।