বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর উপজেলা কমাণ্ডে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসিম মন্ডল (সাত্তার মন্ডল) কে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ নভেম্বর এ কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা ইউনিট কমাণ্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মির্জা নজরুল ইসলাম বেগ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল খালেক মন্ডল।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সুবেদ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।