আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ




নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা লকডাউনের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সহ লকডাউনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক ভিপি শামছু, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর কৃষকদলের সভাপতি মোঃ গোলাম কাজিয়েল মুন্সী (শাহি মুন্সী), যুবদল নেতা শোয়েব মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান আলআমিন এবং ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনগণ এখনও আওয়ামী লীগের জ্বালাও পোড়াও এবং স্বৈরাচারী আচরণে অতিষ্ঠ। গণতন্ত্রকে কণ্ঠরোধ করার লক্ষ্যে তারা লকডাউনের নামে জনগণের চলাচল ও রাজনৈতিক কার্যক্রম সহ নির্বাচন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ব হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকান্ড প্রতিহত করতে আন্দোলন চলবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সকলের মিলেমিশে কাজ করে বিজয়ী করতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১