কিশোরকন্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগ শুক্রবার (৭ নভেম্বর/২৫) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ ৮৬জন শিক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্র পরিদর্শক করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, কিশোরকন্ঠ ফোরামের সাবেক উপদেষ্টা মাওলানা বদরুজ্জামান, কিশোরকন্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বারেক বারি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপজেলার চেয়ারম্যান সালেহীন কবির। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জোবায়ের হোসেন, সহকারী কেন্দ্র সচিব শাহ মো. অলিউল্লাহ। হল সুপার ছিলেন সাইফুর রহমান মান্না।
হল পরিদর্শক ছিলেন আরিফুল ইসলাম, অলিউল্লাহ, মো. রাজিব, হিজবুল বাহার হৃদয়, খাইরুল্লাহ আরিফিন, রফিকুল ইসলাম শামীম, মোখলেছুর রহমান, সাদরুল আমিন, আ. কাইয়ুম, তিতুমীর, কবির হোসেন, মো. সুমন মিয়া, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, মিজানুর রহমান।
এই মেধাবৃত্তি প্রকল্পটি কিশোরকন্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে একই দিনে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৯ টি কেন্দ্রে ৭ হাজার ৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় ক্রেস্ট, সনদপত্র ও এককালীন নগদ অর্থ মূল্য। পুরো প্রকল্পের প্রথম স্থান অর্জনকারীকে ১টি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১টি ট্যাব ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১টি স্মার্টফোনসহ বৃত্তিপ্রাপ্তদের মাঝে ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে।