আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
oplus_2




গৌরীপুরে ধানের শীষের মনোনয়ন বাতিল করার দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার (৩ নভেম্বর/২৫) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকরা। সমাবেশে মঙ্গলবার সকাল ১১টায় আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস।
মনোনয়ন ঘোষণার পরপরেই উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থক নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষুব্দ হয়ে পড়েন। এ মনোনয়ন বাতিলের দাবিতে তাৎক্ষনিক শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিবাদে সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিনী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সাথে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারি নাই। কখনও রয়েছে জেলে আর কখনও রয়েছে পালিয়ে। দলের জন্য তিনি সর্ব দিয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলো জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।
এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ দলীয় সিদ্ধান্ত ও মনোনয়নপ্রাপ্ত নমিনী ইঞ্জিনিয়অর এম ইকবাল হোসাইনের নির্দেশনা ব্যতিত কাউকে আনন্দ মিছিল না করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১