ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ের কক্ষে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম নামে এক শিক্ষক। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রফিকুল ইসলাম (৫৮) সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক; একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার দুপুরে অভিযুক্তকে বিদ্যালয় থেকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরী সংড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও অন্য ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলাসহ সময় কাটানোর জন্য প্রতিনিয়ত স্কুলে যাওয়া-আসা করে। গত ২২ অক্টোবর অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের নামাজের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।